দরপতনের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে আজ সোমবারও দরপতনের মধ্যে লেনদেন চলছে। অব্যাহত এই দরপতনের প্রতিবাদে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল ভবনের সামনে বিক্ষোভ করেছেন কিছু বিনিয়োগকারী। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকালের ধারাবাহিকতায় আজও দিনের শুরু থেকে দরপতনের মধ্যে লেনদেন চলছে। এর প্রতিবাদে বেলা সোয়া একটার কিছু ক্ষুব্ধ বিনিয়োগকারী ডিএসইর সামনে জড় হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাঁরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনারও দাবি করেন তাঁরা। এ ছাড়া বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশ গ্রহণ নিশ্চিত করা, অতিরিক্ত প্রিমিয়ামসহ অনুমোদন দেওয়া কোম্পানির আইপিও বাতিলসহ বিভিন্ন দাবি জানান তাঁরা।