দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে দরপতন চলছেই। গত পাঁচ কর্মদিবসে অব্যাহত দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে ৩৭৭ পয়েন্টের মত। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ৯৬৭ পয়েন্টের মত। চলমান এই দরপতনের প্রতিবাদে আজ সোমবার বিক্ষোভ করেছেন কিছু বিনিয়োগকারী।প্রত্যক্ষদর্শীরা জানায়, অব্যাহত দরপতনের প্রতিবাদে দুপুর দুইটার দিকে ডিএসইর সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় তাঁরা দরপতনের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। একইসঙ্গে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও ডিএসইর প্রতি আহ্বান জানান।