দরপতনের প্রতিবাদে মতিঝিলে বিনিয়োগকারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে আজ মঙ্গলবারও বড় দরপতন হয়েছে। আর এর প্রতিবাদে দুপুর ১২টা থেকে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ করছেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, আজ দুপুর ১২টার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪৮ পয়েন্ট পড়ে গেলে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন। তাঁরা ডিএসইর সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা বাজারে স্থিতিশীলতা আনতে সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।একই সঙ্গে আগের মতো অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এসইসির চেয়ারম্যান ও ডিএসইর সভাপতির বিরুদ্ধে বিনিয়োগকারীরা বিভিন্ন স্লোগান দেন।পরে বেলা একটার দিকে তাঁরা বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে অবস্থান নেন। এতে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল পৌনে পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ চলছে। এখনো সেখানে যান চলাচল বন্ধ রয়েছে। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।পরে সন্ধ্যা সাড়ে পাচটার দিকে বিনিয়োগকারীরা তাদের কর্মসূচী শেষ করলে যান চলাচল স্বাভাবিক হয়।এদিকে বিনিয়োগকারীদের বিক্ষোভ চলাকালেরুবেল নামের এক বিনিয়োগকারী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে বলে জানা গেছে ।