দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। দিন শেষে লেনদেনের পরিমাণ এবং লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পাশাপাশি কমেছে সূচকও।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৩০ পয়েন্ট কমে ৪,৭৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক গতকালের চেয়ে ৪৮ পয়েন্ট বেড়ে যায়। একটু কমে ১১টা ৫০ মিনিটে সূচক বাড়ে ২১ পয়েন্ট। এরপর সূচক নিম্নমুখী হয়ে বেলা একটায় কমে ১৩ পয়েন্ট, দুইটায় কমে ১৭ পয়েন্ট। এভাবে সময়ের সঙ্গে সূচক কমছিল। আজ লেনদেন হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ৭৬টির দাম, কমেছে ১৫৪টির আর অপরিবর্তিত আছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১৭২ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ১০২ কোটি টাকা কম।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— লঙ্কাবাংলা ফিন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, যমুনা অয়েল, গ্রামীণফোন, বেক্সিমকো, মেঘনা পেট্রোলিয়াম, এমআই সিমেন্ট, ফার ইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, আফতাব অটোমোবাইলস এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড।