দরিদ্রদের জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়ে মতলবে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলবে সম্প্রতি অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে সরকার, বেসরকারি সংস্থা (এনজিও) ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও ইমামরা অংশ নেন।স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাক অ্যাডভোকেসি ইউনিট মতলব উত্তর শাখা কর্মশালাটির আয়োজন করে। এতে মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু আলী মো. সাজ্জাদ হোসেন প্রধান অতিথি এবং উপজেলা কৃষি কর্মকর্তা ছাইফুল আলম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাম্মেল হক বিশেষ অতিথি ছিলেন।কর্মশালায় সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা গিয়াস উদ্দিন ইবনে রহমান। এতে অন্যান্যের মধ্যে মতলব উত্তর উপজেলার সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা সায়েদুল আলম, ব্র্যাক চাঁদপুর ইউনিটের সোশ্যাল কমিউনিকেটর সুরেশ কুমার ঘোষ, ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচির শাখা ব্যবস্থাপক আলাউদ্দিন আহমেদ, ব্র্যাক ওয়াশ কর্মসূচির শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, শিক্ষক মোশারফ হোসেন, সমাজসেবক শাহাবুদ্দিন, ইমাম হাফেজ মো. শাহজালাল, সাংবাদিক কামরুজ্জামান ও মাহবুব আলম লাভলু বক্তব্য দেন।