দরিদ্ররা আর্থিক সেবা পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে ছয় বছর পূর্ণ করেছেন আতিউর রহমান। ২০০৯ সালের ১ মে আওয়ামী লীগ সরকার প্রথম দফায় চার বছরের জন্য তাঁকে গভর্নর নিয়োগ দেয়। মেয়াদ পূর্তির পর ২০১৩ সালে দ্বিতীয় দফায় তিনি নিয়োগ পান। সপ্তম বছরে পর্দাপণ উপলক্ষে এক বিবৃতিতে গভর্নর বলেন, আর্থিক খাতের বিদ্যমান সেবা দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা দরিদ্র মানুষের জন্য কাজ করতে চাই। ভবিষ্যতে বিভিন্ন আর্থিক কর্মসূচিতে তাদের অন্তর্ভুক্ত করতে চাই।’ বিবৃতিতে আরও বলা হয়, গর্ভনর হিসেবে দায়িত্ব পালনকালে গভর্নর ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের মাধ্যমে বিভিন্ন আর্থিক অনিয়ম রোধ, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।
বাসস