দর্শনা চিনিকল এলাকায় সাড়ে ১২ হাজার একর জমিতে আখ চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলার দর্শনা চিনিকলের আওতায় চলতি মৌসুমে ১২ হাজার ৫০০ একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খবর বাসসের।কর্মকর্তারা জানান, ইতিমধ্যে চিনিকলসংলগ্ন এলাকায় তিন হাজার একর জমিতে আখের চাষ করা হয়েছে। বাদবাকি জমিতে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে আখ রোপণের কাজ সম্পন্ন হবে।চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক এস এম সুদর্শন মল্লিক বলেন, ‘চলতি মৌসুমে আখের চাষ সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে।’ চিনিকলসংলগ্ন এলাকার আখচাষিদের বীজ, সার ও কীটনাশক ক্রয়ের জন্য সহজ-শর্তে ঋণ প্রদানের সিদ্ধান্ত হয়েছে।