দর্শনা চিনিকলে আজ থেকে আখ মাড়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দর্শনা চিনিকলে আজ শুক্রবার থেকে নতুন মৌসুমের আখ মাড়াই তথা চিনি উৎপাদন কার্যক্রম শুরু হচ্ছে। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। এবার চিনিকলটিতে ৭৫ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের মাধ্যমে সাড়ে সাত হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাসস।