দশ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে রহিম টেক্সটাইল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিম টেক্সটাইল লিমিটেড তাদের শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। আজ মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, রহিম টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করে। আগামী ১৯ ডিসেম্বর প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৮ নভেম্বর।প্রতিষ্ঠানটি আরও জানায়, গত ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫১ পয়সা, শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ৭৩.৮৮ টাকা এবং প্রতি শেয়ারে নিট অপারেটিং ক্যাশ ফ্লো ৭২.৩৬ টাকা।