দশম বর্ষে পদার্পণে আগোরার অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেইন সুপার স্টোর আগোরার দশম বর্ষে পদার্পণ উপলক্ষে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।‘আগোরা নাইট ২০১০’ শীর্ষক এই অনুষ্ঠানে আগোরার পাঁচটি আউটলেট এবং পরিচালনা কর্তৃপক্ষ রহিমআফরোজ সুপার স্টোর্স লিমিটেডের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সপরিবারে অংশ নেন।অনুষ্ঠানে রহিমআফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ রহিম, রহিমআফরোজ সুপার স্টোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম ও প্রধান নির্বাহী কর্মকর্তা রঞ্জন ডি সিলভা বক্তব্য দেন।এতে রহিমআফরোজ গ্রুপের চেয়ারম্যান আফরোজ রহিমসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য এবং আগোরার বিপণন ও পরিচালন বিভাগের প্রধান শামস্ হায়দার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।