দাউদকান্দিতে ঈদের কেনাকাটায় ভিড় বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি, গৌরীপুর ও ইলিয়টগঞ্জে বিপণিবিতান, মার্কেট ও ফুটপাতগুলোতে প্রতিদিন সকাল থেকে রাত অবধি উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।বিক্রেতারা জানান, এবারে ভারতীয় বাংলা ও হিন্দি সিনেমার নামে বাজারে আসা পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। এর মধ্যে মেয়েদের কাছে যেসব নামের পোশাকের চাহিদা বেশি সেগুলো হচ্ছে: স্কাট, ফ্রক, ডিভাইডার, ঝিলিক, লেহেঙ্গা, টপস, থ্রিপিস, শিলা, আওয়ারা, ফুলকলি, টাপুর টুপুর প্রভৃতি। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ঝিলিক নামের পোশাকটি। আর ছেলেদের কাছে পাগলু শার্ট, বডিগার্ড শার্ট ও পাঞ্জাবির চাহিদা বেশি।বাজার ঘুরে জানা যায়, ছোট ছেলেমেয়েদের জামা সর্বনিম্ন ২৫০ টাকা থেকে দুই হাজার টাকা, মেয়েদের পোশাক ৪০০ টাকা থেকে ছয় হাজার টাকা, ছেলেদের পোশাক ৩৫০ টাকা থেকে ১৭০০ টাকা দামে বিক্রি হচ্ছে।