দাউদকান্দিতে ঈদের বাজার জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দিতে শেষ সময়ে ঈদের কেনাকাটা জমে উঠেছে। উপজেলার সব বিপণিবিতানে তৈরি পোশাক, কাপড়, জুতা ও প্রসাধনীর দোকানগুলোতে প্রতিদিনই মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।
উপজেলার অন্যতম ব্যবসাকেন্দ্র গৌরীপুর বাজারসহ বিভিন্ন বিপণিবিতানে গিয়ে দেখা যায়, মহিলা ও তরুণী ক্রেতারা দেশি জামদানি ও টাঙ্গাইলের তাঁতের শাড়ি, কিরণমালা ও ইশা নামের থ্রিপিস বেশি কিনছেন। তাঁদের পছন্দের তালিকায় ভারতীয় পোশাকও আছে। অন্যদিকে কিরণমালার প্রতি শিশুদের আগ্রহ বেশি। আর পুরষ ক্রেতারা কিনছেন পাঞ্জাবি-পাজামা, জিনসের প্যান্ট ও শার্ট।
অবশ্য শিশুদের পোশাকের দাম বেশি বলে ক্রেতারা অভিযোগ করেছেন। উপজেলার ইছাপুর গ্রামের তরুণী মিতানূর আক্তার বলেন, প্রচণ্ড ভিড়ের মধ্যে কেনাকাটা করতে হচ্ছে। দামাদামি করার সুযোগ কম।
বিক্রেতারা বলছেন, অন্যান্য পোশাকের দাম সহনীয় পর্যায়ে আছে। শিশুদের বিশেষ করে মেয়েশিশুদের পোশাকের দাম একটু বেশি। এবারের ঈদে পোশাকের বিক্রি ভালো বলে তাঁরা জানান।