দাউদকান্দিতে ঈদের বাজার জমে উঠেছে
কুমিল্লার দাউদকান্দিতে ঈদের কেনাকাটা জমে উঠেছে। উপজেলার সব মার্কেট আর বিপণিবিতানে তৈরি পোশাক ও কাপড়, জুতা ও প্রসাধনীর দোকানগুলোয় প্রতিদিনই বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।তবে দাম বেশি বলে ক্রেতারা অভিযোগ করেছেন। বিক্রেতারাও তা স্বীকার করেন। তাঁরা বলেন, এবার প্রায় সব ধরনের কাপড় ও পোশাক গত বছরের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি করতে হচ্ছে।উপজেলার সবচেয়ে বড় ব্যবসাকেন্দ্র গৌরীপুর বাজারসহ বিভিন্ন বিপণিবিতান ও মার্কেটে গিয়ে দেখা যায়, মহিলা ও তরুণী ক্রেতারা জর্জেট, টিস্যু, নেট, দেশি জামদানি, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, হাতের ও পাথরের কাজ করা বেনারশি শাড়ি, মনময়ূরী, কাতান ও দারাম নামের থ্রি পিস এবং ভারতীয় পোশাকই বেশি কিনছেন। শিশুদের আগ্রহ শিলা, পাগলু, দাবাং ও ঝিলিকের প্রতি। পুরুষ ক্রেতারা কিনছেন পাঞ্জাবি-পায়জামা ও জিনসের প্যান্ট-শার্ট।বিক্রেতারা জানান, এবারে ঈদের বিক্রি বেশ ভালো। বর্তমানে ৭০০ টাকা থেকে শুরু করে ১৮ হাজার টাকা দামের শাড়ি বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ভারতীয় নেট টিস্যু ও তাঁতের শাড়ি। নেট ও টিস্যু তিন হাজার থেকে পাঁচ হাজার টাকায় এবং তাঁতের শাড়ি এক হাজার থেকে দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে।এদিকে ক্রেতা-বিক্রেতারা যাতে নির্বিঘ্নে ঈদের কেনাবেচা করতে পারেন, সে ব্যাপারে পুলিশ বাহিনী ত ৎ পর রয়েছে বলে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার প্রথম আলোকে জানান।