প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী বাজারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের ১০৬তম শাখার উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. হেদায়াতউল্লাহ প্রধান অতিথি হিসেবে ওই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে প্রতিষ্ঠানটির পরিচালক মো. আবদুল মালেক ও মো. ওয়াকিল উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. হাসেম চৌধুরী, ব্যাংকের আদার ডিভিশন শাখার প্রধান আজাদ শামসী, স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।