দাউদকান্দিতে জমে উঠেছে বিকিকিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাউদকান্দি উপজেলা সদরসহ গৌরীপুর ও ইলিয়টগঞ্জের বিভিন্ন বিপণিবিতান, মার্কেট ও দোকানগুলোতে সকাল থেকে গভীর রাত অবধি ঈদের পোশাক-পরিচ্ছদ, জুতা-স্যান্ডেল, প্রসাধনী, অলংকার ও সাজসজ্জার সামগ্রী ব্যাপক হারে বিক্রি হচ্ছে।

এবারে সব জিনিসের দাম  বেশি বলে ক্রেতারা অভিযোগ করেন। অন্যদিকে বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারেই প্রতিটি পণ্যের দাম বেশি। সে জন্য তাঁদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

এখানে জর্জেট, বুটিক, টিস্যু, টাঙ্গাইল, মিরপুরের বেনারসি কাতান ও ঢাকাই জামদানি শাড়ির কদর বেশি। শিশু, তরুণ ও মধ্যবয়সী লোকজন ফতুয়া, পাজামা, পাঞ্জাবি, গেঞ্জি, প্যান্ট ও শার্ট বেশি কিনছেন। মেয়েরা ঝুঁকেছেন থ্রিপিস কেনার প্রতি।