দাউদকান্দিতে হস্তচালিত ধান কাটা যন্ত্র প্রদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাউদকান্দি উপজেলার জয়বাংলা বাজার মাঠে সম্প্রতি হস্তচালিত ধান কাটা যন্ত্রের এক প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক এ এইচ ইকবাল আহমেদ ও উপপরিচালক মো. হাসান, দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা তপন রঞ্জন মজুমদার ও উপসহকারী কর্মকর্তা জাবিউল্লাহ এবং কৃষক নূরনবী, আমির হোসেন ও সরদার মোহাম্মদ রকিব উদ্দিন।