দাম কমবে
এলপি গ্যাস সিলিন্ডার
৫ হাজার লিটারের কম ধারণক্ষমতার এলপি গ্যাস সিলিন্ডারের আমদানি শুল্ক ২৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এতে দাম কমতে পারে পণ্যটির।
বিদেশি মোটরসাইকেল
দেশে সংযোজনের জন্য আমদানি করা সিকেডি মোটরসাইকেলের সম্পূরক শুল্ক ৪৫% থেকে কমিয়ে ২০%করা হয়েছে। এতে আমদানি করা মোটর সাইকেলের দাম কমতে পারে।
নতুন হাইব্রিড গাড়ি
আমদানির সম্পূরক শুল্ক হার ৪৫ থেকে কমিয়ে ৩০ শতাংশ প্রস্তাব করা হয়েছে
এলইডি বাতি
যন্ত্রাংশ আমদানিতে আরোপিত ২৫ শতাংশ সম্পূরক শুল্ক তুলে নেওয়ায় দাম কমবে
পোলট্রি ও গবাদিপশুর খাবার
খাবার তৈরির কয়েকটি কাঁচামাল আমদানির ক্ষেত্রে ৫-১০ শতাংশ শুল্ক তুলে নেওয়া হয়েছে
রাবার
১৫ শতাংশ মূসক তুলে নেওয়া হয়েছে। এতে দেশি রাবার কিনতে খরচ কমবে
শিল্পের অগ্নিনির্বাপণ যন্ত্র
পোশাক খাতের পাশাপাশি অন্যান্য রপ্তানি খাতকেও শুল্ক ছাড় দেওয়া হয়েছে
আরও যেসব পণ্য ও সেবার দাম কমতে পারে
হিউম্যান হলার, এলপিজি রোড ট্যাংকার, গ্রিজ, মূসক নিবন্ধিত প্রতিষ্ঠানের কফি মেট, পেট্রোলিয়াম জেলি, বৈদ্যুতিক শিল্পের কাঁচামাল ফাইবার গ্লাস, টেপ ও ইউরিয়া রেসিন, স্টোভ, প্লাস্টিক ও গ্লাস ফাইবারের এলপিজি সিলিন্ডার, কয়লা, গাম, দেশি পাথর, কৃষি যন্ত্রাংশ, সিমেন্টের কাঁচামাল ফ্লাই অ্যাশ, বায়োগ্যাস ডাইজেস্টার, বাতাস প্রতিরোধী স্টোরেজ ব্যাগ, সৌরবিদ্যুতের অ্যালুমিনিয়ামের কাঠামো, তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন উপকরণ, মূসক নিবন্ধিত এলপিজি প্ল্যান্টের উপকরণ, পোশাক শিল্পের কাটিং টেবিল ইত্যাদি।