দাম কমবে
দেশি রেফ্রিজারেটর
রেফ্রিজারেটর ও ফ্রিজারের স্থানীয় উৎপাদন পর্যায়ে এবং এ দুটি পণ্য তৈরিতে ব্যবহৃত উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে ভ্যাট অব্যাহতির মেয়াদ ২০১৯ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে এগুলোর দাম কমই থাকবে।
এলপি গ্যাস সিলিন্ডার
এলপি গ্যাস প্রকল্প স্থাপনের যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও উপকরণ আমদানিতে শুল্ক ছাড় এবং এলপিজি সিলিন্ডার তৈরির কাঁচামালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব।
কম্পিউটার-ল্যাপটপ
স্থানীয় পর্যায়ে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, সেলুলার ফোন ও আইপ্যাডের দাম কমতে পারে।
টিস্যু-টয়লেট পেপার
বিদেশি টয়লেট পেপার, টিস্যু পেপার, টাওয়েল বা ন্যাপকিন পেপার আমদানিতে সম্পূরক শুল্ক ৫% কমানোয় দাম কমতে পারে।
সিরামিক পণ্য
বাথ টাব, সিঙ্ক, ওয়াশ বেসিন, ইউরিনালসহ সিরামিকের বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক ১০ শতাংশ কমানোয় দাম কমতে পারে।
কৃষি যন্ত্রপাতি
কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার্য কিছু উপকরণে শুল্ক রেয়াত দেওয়ার ফলে নাট-বল্টু ও গিয়ারসহ এসব যন্ত্রপাতির দাম কমতে পারে।
কেশ পরিচর্যার সামগ্রী
কেশ পরিচর্যার সামগ্রী আমদানির ক্ষেত্রে শুল্ক হার ১০ শতাংশ কমানোয় দাম কমতে পারে।
আরও যেসব পণ্য ও সেবার দাম কমতে পারে
মসলাজাতীয় পণ্য গোলমরিচ, দারুচিনি, এলাচি, জিরা ইত্যাদি আমদানির ক্ষেত্রে শুল্ক হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এতে আমদানি শুল্ক খাতে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ কমবে। তা সমন্বয় করার লক্ষ্যে এসব পণ্যের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে আড়াই গুণ বাড়িয়ে ৫০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বাজেটে।