দাম কমল ২১৫টি প্রতিষ্ঠানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। বেলা আড়াইটায় লেনদেন শেষ হওয়ার সময় ডিএসই’র সাধারণ মূল্য সূচক ৬৯.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৭৪৯ পয়েন্টে। আজ মোট লেনদেন হয়েছে ১৪১ কোটি টাকার।বুধবার ডিএসইতে মোট ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম কমেছে (২১৫)। দাম বেড়েছে মাত্র ৩১টি প্রতিষ্ঠানের; অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের।আপাতত ডিএসইতে এসময় লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো-ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, ওরিওন ফার্মা, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইউনাইটেড এয়ারওয়েজ।