দাম বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুটি ও বিস্কুট
১০০ টাকা পর্যন্ত মূল্যমানের পাউরুটি, বানরুটি, হাতে তৈরি কেক, বিস্কুটের ওপর মূসক অব্যাহতি সুবিধা তুলে নেওয়া হচ্ছে। এতে এসব কেনার খরচ বাড়বে।

সিগারেট ও বিড়ি
প্রস্তাবিত বাজেটে সিগারেট ও বিড়ির ওপর আরোপিত কর হারে বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হয়েছে। এতে সিগারেট ও বিড়ির দাম বাড়বে। যদিও ইতিমধ্যেই বাজারে পণ্য দুটির দাম বেড়েছে।

ওয়াশিং মেশিন
১২ কেজির কম ক্ষমতার ওয়াশিং মেশিন আমদানি শুল্ক ১ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে

জর্দা ও গুল
জর্দা ও গুলের ওপর সম্পূরক শুল্ক ৬০ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব

রড
রড তৈরির কাঁচামাল বিলেট আমদানিতে কর ভার বৃদ্ধির ফলে দাম বাড়তে পারে

শিশুদের বই
শিশুদের ছবির বই, ড্রয়িং বই আমদানিতে শুল্ক ৫ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে

পাদুকা
১২০ টাকা মূল্য পর্যন্ত প্লাস্টিক ও রাবারের চপ্পল এবং পাদুকার ওপর মূসক বসছে

আরও যেসব পণ্য ও সেবার দাম বাড়তে পারে
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বিদেশি পাঠ্যপুস্তক, ইউপিএস ও আইপিএস, ট্রাভেল এজেন্সি ও মেডিটেশন সেবা, বায়োমেট্রিক স্ক্যানার, মোটরগাড়ি মেরামত, স্থান ও স্থাপনা ভাড়া, বিদেশি চাল, কর্নফ্লাওয়ার, দেশি মোটরসাইকেল, বিদেশি ট্যালকম পাউডার, সাগু, সয়া কেক ও সরিষার খৈল, ল্যাম্পহোল্ডার ও কানেকটর, ইসিজি ও আলট্রাসনোগ্রাম রেকর্ডিং পেপার, টিউব ও পাইপ, পরিশোধিত কপারওয়্যার ও কপার কয়েল, অ্যালুমিনিয়াম ফয়েল, বিদেশি অপটিক্যাল ফাইবার কেব্ল, হাসপাতালে ব্যবহৃত কয়েকটি যন্ত্র ইত্যাদি।