দাম বাড়বে
ইলেকট্রিক যন্ত্রাংশ
ইলেকট্রিক পণ্যের বিভিন্ন যন্ত্রাংশ আমদানিতে শুল্ক হার বিদ্যমান ১০ থেকে বাড়িয়ে ২৫ শতাংশে প্রস্তাবের ফলে এ ধরনের পণ্যের দাম বাড়বে।
সাবান-ডিটারজেন্ট
সাবান ও সাবান হিসেবে ব্যবহৃত সারফেস অ্যাকটিভ, সমজাতীয় পণ্য এবং ডিটারজেন্ট আমদানিতে সম্পূরক শুল্ক ২০ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব।
ট্যাপ-বাথরুম ফিটিংস
স্টেইনলেস স্টিলের তৈরি পানির ট্যাপ ও বাথরুম ফিটিংস, বেসিন আমদানিতে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব।
মশার কয়েল
মশার কয়েল, অ্যারোসল ও মসকুইটো রিপেলেন্ট আমদানিতে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে ২৫ শতাংশে তোলার প্রস্তাব করায় পণ্যগুলোর দাম বাড়বে।
রড
রডের ওপর টনপ্রতি ৪৫০ টাকার পরিবর্তে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এক টনের দাম যদি ৫০ হাজার টাকা হয়, তাহলে ভ্যাট দাঁড়াবে ৭৫০০ টাকা।
পোলট্রি ফিড
পোলট্রি ফিড আমদানিতে শুল্ক হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাবের কারণে হাঁস-মুরগির উৎপাদন খরচ বাড়বে।
প্লাস্টিক পণ্য
প্লাস্টিকের তৈরি বাথটাব শাওয়ার বাথ, সিঙ্ক আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক ২০% থেকে বাড়িয়ে ২৫% করায় দাম বাড়তে পারে।
সোলার প্যানেল
সোলার প্যানেল আমদানির ক্ষেত্রে ১০% শুল্ক আরোপের প্রস্তাব করায় দাম বাড়তে পারে।
আরও যেসব পণ্য ও সেবার দাম বাড়তে পারে
আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক আরোপ বা বৃদ্ধি কিংবা শুল্ক রেয়াতের ফলে আরও যেসব পণ্যের দাম বাড়তে পারে: বিদেশি টুথব্রাশ, প্যাড, ন্যাপকিন, সস ও এজাতীয় পণ্য এবং সরষের গুঁড়া, বাঁশ, কোকো পাউডার (চকলেট তৈরির উপাদান), ওয়েল কেক, সূর্যমুখীর বীজ, পাম নাট বা কারনেল, প্রাকৃতিক পাথর, মডেম, নেটওয়ার্ক সুইচ, হাব ও রাউটার, ডেটাবেইস সফটওয়্যার, কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার, ফ্ল্যাশ মেমোরি কার্ড, প্রিন্টেড সার্কিট, নিকেল বার ও রড, অ্যালুমিনিয়ামের টিউব, পাইপ ও ফিটিংস, ম্যাগনেশিয়ামের টিউব ও পাইপ, ভ্যাকুয়াম ক্লিনার, ইনস্যুলেটর, কপারের পাইপ ফিটিংস, স্ক্রু-নাট-বল্টু, ফুড ইত্যাদি।