দাম বৃদ্ধিতে তথ্য নেই ইস্টার্ন লুব্রিক্যান্টস ও রেনইউকের কাছে
শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিক্যান্টস ও রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, সম্প্রতি এই দুটি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি অনুসন্ধান করে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর অনুসন্ধানের জবাবে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
ডিএসই সূত্রে আরও জানা যায়, আজ রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারের দাম ৫ দশমিক ৪৪ শতাংশ বা ১১.৩০ টাকা বেড়ে যায়। প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের সর্বশেষ দাম ছিল ২১৯.৯০ টাকা। অন্যদিকে আজ ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ারের দাম পৌনে চার শতাংশ বা ১৬.৪০ টাকা বেড়ে সর্বশেষ ডিএসইতে লেনদেন হয় ৪২৫ টাকায়।