দাম বৃদ্ধিতে শীর্ষে প্রথম জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে আসার প্রথম দিনেই প্রথম জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বৃদ্ধিতে শীর্ষ স্থান অর্জন করেছে।ফান্ডটির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার ১৩ টাকায় লেনদেন শুরু হয়। শেষ হয় ১২ টাকা ৬০ পয়সায়। ১২ টাকা ৫০ পয়সা থেকে ১৩ টাকা ১০ পয়সার মধ্যে ফান্ডটির দাম ওঠা-নামা করে। দিন শেষে হিসাব অনুযায়ী প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ২৮ শতাংশ।আজ মোট ১৩ হাজার ১৪৮টি লটের এক কোটি তিন লাখ ২৩ হাজার ৫০০টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ১৩ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা।