দারাজের ‘সিক্সথ অ্যানিভার্সারি ক্যাম্পেইন’
আলিবাবা গ্রুপের অঙ্গ-সংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড সাফল্যের সঙ্গে পার করল ৬টি বছর। এ উপলক্ষে #ThankYouBangladesh স্লোগান নিয়ে আয়োজিত হচ্ছে দারাজের ‘সিক্সথ অ্যানিভার্সারি ক্যাম্পেইন’। দারাজের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে বর্ষপূর্তি উদ্যাপন করতে এবং আজ অবধি দারাজের সঙ্গে থাকা সমস্ত গ্রাহকদের ধন্যবাদ জানাতেই বিশেষ এই ক্যাম্পেইনের আয়োজন। আয়োজন চলবে ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবমুখর ইভেন্টটির কো-স্পন্সর হিসেবে থাকছে রিয়েলমি বাংলাদেশ, ভিশন ইলেকট্রনিকস, ডাবর বাংলাদেশ, স্টুডিও এক্স ও অ্যাপেক্স। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সময় টিভি, কালের কণ্ঠ, বিডি ২৪ লাইভ, আইস টুডে ও স্পাইস এফএম। দারাজ সিক্সথ অ্যানিভার্সারি ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য থাকছে অসংখ্য আকর্ষণীয় অফার।
২৬ আগস্ট বিকেল ৫টায় ফেসবুক পেজে একটি ডিজিটাল প্রেস কনফারেন্সের মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করা হয়। এই ডিজিটাল প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হকসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
দারাজ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘দারাজ গত ৬ বছর ধরে নিষ্ঠার সঙ্গে ক্রেতাদের সেবা প্রদান করে যাচ্ছে। দারাজের সঙ্গে যেসব ক্রেতা-বিক্রেতা এত দিন ধরে রয়েছেন, তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের সকল পার্টনার, সেলার ও গ্রাহকদের উৎসাহ-ভালোবাসায় আমরা বিশাল সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি। আশা করছি, আপনাদের সঙ্গে নিয়ে আমরা সামনের দিনগুলোতে আরও ভালো সেবা প্রদানে সক্ষম হব।’