দারিদ্র্য ও বিদেশি ঋণের বিরুদ্ধে গণজাগরণ সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যায্য বিদেশি ঋণ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর অযাচিত হস্তক্ষেপের বিরুদ্ধে বিশ্বব্যাপী নাগরিক সংগঠনের জোটসমূহ ৮-১৬ অক্টোবর ২০১১ গণজাগরণ সপ্তাহ ঘোষণা করেছে।এরই অংশ হিসেবে উন্নয়নের নামে দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া বিদেশি ঋণ ও দারিদ্র্যের বিরুদ্ধে ঘোষিত এই সপ্তাহকে ঘিরে সুশাসনের জন্য প্রচারাভিযান—সুপ্র জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।গতকাল সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সুপ্রর পরিচালক উমা চৌধুরী। দাবিনামা ও সপ্তাহব্যাপী কর্মসূচিসহ ধারণাপত্র পড়ে শোনান সুপ্রর কার্যনির্বাহী সদস্য শরীফা খাতুন। বিভিন্ন প্রশ্নের জবাব দেন উমা চৌধুরী ও সুপ্রর সমন্বয়কারী কাজী শফিকুর রহমান। বিজ্ঞপ্তি।