দারিদ্র্য বিমোচনের জন্য প্রবাসী-আয় ব্যবহারের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক অভিবাসন কর্মসূচি আয়োজিত এক কনসালটেশন বা পরামর্শ সভায় বক্তারা দারিদ্র্য বিমোচনে রেমিট্যান্স বা প্রবাসী-আয় যথাযথভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

‘রেমিট্যান্সের গুরুত্ব: দারিদ্র্য দূরীকরণ ও বাংলাদেশে জীবিকা উন্নয়ন’ শীর্ষক এই সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন। এতে বক্তব্য দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার, বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন, ঢাকা ট্রিবিউন-এর সম্পাদক জাফর সোবহান প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি অ্যান্ড মাইগ্রেশন প্রোগ্রামের পরিচালক শীপা হাফিজা।

ঢাকায় ব্র্যাক সেন্টার ইনের মিলনায়তনে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সভায় বক্তারা অভিবাসন ও রেমিট্যান্স বা প্রবাসী-আয়ের প্রবাহ-সম্পর্কিত নীতিমালা তৈরির গুরুত্ব তুলে ধরেন। বিজ্ঞপ্তি।