দারিদ্র্য হ্রাসে বিকল্প তহবিল দেবে সিএসআর
সামাজিক উন্নয়নে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিলের যথাযথ ব্যবহারের ক্ষেত্রে উন্নয়ন সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর এ জন্য প্রয়োজন বেসরকারি সংস্থা (এনজিও) ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগসূত্র স্থাপন। রাজধানীর ওয়াইডাব্লিউসিএ মিলনায়তনে গতকাল রোববার সমাপ্ত ‘লিংকিং সিএসআর উইথ এনজিওস’ শীর্ষক দুই দিনব্যাপী এক ওরিয়েন্টেশান কার্যক্রমের অংশগ্রহণকারী ব্যক্তিরা এই অভিমত ব্যক্ত করেন। মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) সহায়তায় ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এই কার্যক্রমের আয়োজন করে। এতে দেশের বিভিন্ন স্থানে কর্মরত ১৪টি বেসরকারি সংস্থার প্রধান নির্বাহী ও প্রতিনিধিরা যোগ দেন।ওরিয়েন্টেশান কার্যক্রমে সিএসআরে ধারণাগত দিক ও প্রায়োগিক অভিজ্ঞতা এবং সিএসআর তহবিল গ্রহণ ও ব্যবহারের কৌশল বা পন্থা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিতাংশু কুমার সুর চৌধুরী, এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, একাত্তর টিভির পরিচালক (নিউজ) সৈয়দ ইশতিয়াক রেজা, বিশ্ব খাদ্য কর্মসূচির এক্সটারনাল রিলেশনসের প্রধান এম ইমামুল হক, এইচএসবিসির পাবলিক অ্যাফেয়ারস, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশান ম্যানেজার ইফতেখার হাসান, নোভারটিস বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার মেখলা হক এবং গ্রিন ওয়ার্ল্ড কমিউনিকেশনের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম হেলাল রিসোর্স পারসন হিসেবে এই কার্যক্রমের বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।