দারিদ্র্যরেখায় পরিবর্তন আনছে বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য পরিস্থিতি নির্ণয়ে বিশ্বব্যাংক বিদ্যমান দা​রিদ্র্যরেখায় পরিবর্তন আনতে যাচ্ছে৷ প্রস্তাবিত পরিবর্তনটি কার্যকর হলে উন্নয়নশীল বিশ্বের দারিদ্র্য পরিস্থিতির চিত্র পাল্টে যাবে৷

২০১১ সালের ক্রয়ক্ষমতা সমতার (পিপিপি) ভিত্তিতে বিশ্বব্যাংক ১ দশমিক ২৫ ডলারকে দারিদ্র্যরেখা ​িহসেবে নির্ধারণ করেছে৷ অর্থাৎ দৈনিক সোয়া ডলারের কম আয় করে এমন মানুষকে মোটা দাগে গরিব হিসেবে চিহ্নিত করা​ হয়৷ এর আগে ২০০৫ সালের পিপিপির ভিত্তিতে সোয়া ডলার ছিল দারিদ্র্যরেখা৷

তবে বিশ্বব্যাংক এখন ২০১১ সালের পি​পিপির ভিত্তিতেই ১ দশমিক ৭৮ ডলারকে নতুন দারিদ্র্যরেখা হিসেবে বিবেচনা করতে চাইছে৷ নতুন এই দারিদ্র্যরেখা প্রয়োগ করা হলে উন্নয়নশীল দেশগুলোর মোট দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে ৮৭ কোটি ২০ লাখ৷ বিদ্যমান দারিদ্র্যরেখা অনুসারে এসব দেশে গরিব লোকের সংখ্যা ৫৭ কোটি ১০ লাখ৷ আর ২০০৫ সালের ​মাপকাঠিতে এই দেশগুলোর গরিব লোকের সংখ্যা হওয়ার কথা ১২১ কোটি ৫০ লাখ৷

বিশ্বব্যাংক বলছে, বিনিময় হারের হিসাব নির্ণয়ের বিচ্যুতি সংশোধন করে নতুন দারিদ্র্যরেখা নির্ধারণ করা হয়েছে৷ ফলে ২০০৫ সালের বদলে ২০১১ সালের সোয়া ডলারের মাপকাঠিতে যে গলদ ছিল, তা কমানো সম্ভব হবে৷

ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট ও ব্রুকলিন ইনস্টিটিউট পৃথক বিশ্লেষণে দেখিয়েছে যে নতুন মাপকাঠিতে উন্নয়নশীল বিশ্বে দারিদ্রে্যর হার ২০ থেকে ৯ শতাংশে নেমে এসেছে৷ ​সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস৷