দায়িত্ব নিলেন ডিএসইর নতুন সভাপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিএসইর নতুন সভাপতি রকিবুর রহমান গতকাল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন। লেনদেন শেষে বিকেলে তিনি সভাপতির দপ্তরে বসেন। এর আগে গতকাল সকাল থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান নতুন সভাপতিকে শুভেচ্ছা জানায়। আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর রকিবুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, পুঁজিবাজারের সকল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে। সে সঙ্গে বাজারও স্থিতিশীলতা ফিরে পাবে। রকিবুর রহমান আরও বলেন, বিনিয়োগের মানসিকতা নিয়ে যাঁরা শেয়ারবাজারে আসবেন, তাঁদের বিনিয়োগের অর্থ যাতে কারসাজি বা প্রলোভনের মাধ্যমে কেউ হাতিয়ে নিতে না পারেন, সেটি নিশ্চিত করতে হবে। এ জন্য বাজার তদারকি ব্যবস্থা আরও আধুনিক ও জোরদার করতে হবে। বাজারে কেউ যদি নিয়ম ভঙ্গ করে, তাকে তাৎক্ষণিকভাবে শাস্তির আওতায় আনতে হবে।