দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকে সংঘটিত অনিয়মে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে জরুরিভিত্তিতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। একই সঙ্গে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা পর্ষদকে দ্রুত জানাতে বলা হয়েছে।পরিচালনা পর্ষদ ব্যাংকে ইতিমধ্যে ঘটে যাওয়া অনিয়মগুলো দ্রুত সংশোধন ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্যও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।গত মঙ্গলবার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের এক জরুরি সভা থেকে এসব নির্দেশ দেওয়া হয়। এ ব্যাংকে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও জাল-জালিয়াতি নিয়ে সাম্প্রতিক সময়ে পত্রপত্রিকাগুলোতে নানা প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে পর্ষদের এ সভা ডাকা হয়েছে। এতে বিষয়গুলো পর্যালোচনা করা হয়।ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনগুলোর তথ্য পুরোপুরি সত্য না হলেও বিষয়টিকে পরিচালনা পর্ষদ খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।