দিন শেষে দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঊর্ধ্বগতি দিয়ে গতকাল রোববার দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হলেও দিন শেষে দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সাধারণ সূচক কমেছে প্রায় ১ দশমিক ৪৭ শতাংশ বা ৭৫ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এদিন প্রায় ১ দশমিক ৬২ শতাংশ বা ২৪৪ পয়েন্ট কমেছে। যদিও মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল দুই আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রতিবেদনে বলা হয়েছে, লেনদেনের ক্ষেত্রে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসের ঘাটতি দেখা গেছে। এই মুহূর্তে বাজারে খুব একটা নতুন বিনিয়োগ আসছে না। তার পরও একশ্রেণীর বিনিয়োগকারীর মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, অনেক বিনিয়োগকারী এখন লেনদেন থেকে নিজেদের গুটিয়ে রেখেছেন। দূর থেকে তাঁরা বাজার পরিস্থিতি পর্যালোচনা করছেন। ন্যূনতম শেয়ার ধারণ নিয়ে কোম্পানির একাধিক পরিচালকের দাখিলকৃত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের রায় বা নির্দেশনা কোন পক্ষে যায়, সেটি দেখার জন্য অনেকে অপেক্ষায় রয়েছেন। ঢাকার বাজারে রোববার লেনদেনের পরিমাণও কমে গেছে। গতকাল দিন শেষে ঢাকার বাজারে প্রায় ৩৯০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৩১ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে গতকাল দিন শেষে প্রায় ৪৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৫ কোটি টাকা কম। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ৭৭৫ পয়েন্টে। এদিকে, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনার সুবিধার্থে ক্রয় আদেশ জমা দেওয়ার সময়সীমা দুই ঘণ্টা বাড়িয়েছে ডিএসই। এখন থেকে উদ্যোক্তা-পরিচালকেরা সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টার পরিবর্তে রাত আটটা পর্যন্ত তাদের ক্রয় আদেশ জমা দেওয়ার সুযোগ পাবেন। এই সুযোগ আগামী ২১ মে পর্যন্ত বলবৎ থাকবে। পাশাপাশি শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও সকাল ১০টা থকে বেলা তিনটা পর্যন্ত শেয়ার কেনার ঘোষণা দেওয়া যাবে। পদ্মা অয়েল: দীর্ঘদিন বন্ধ থাকার পর তালিকাভুক্ত সরকারি কোম্পানি পদ্মা অয়েলের লেনদেন আজ সোমবার থেকে আবার শুরু হচ্ছে।গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে আইনি জটিলতার কারণে গত বছরের ৩০ মার্চ থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত রাখে ডিএসই।এরই মধ্যে কোম্পানিটি আইনি জটিলতা কাটিয়ে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশও ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের দাম সমন্বয় করা হয়েছে ৪৮৮ টাকা ৮০ পয়সা। এই দাম থেকেই আজ কোম্পানিটির লেনদেন শুরু হবে। এদিন কোম্পানিটির শেয়ারের দরের ওঠানামায় কোনো সীমা থাকবে না। লেনদেন বন্ধের আগে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৭৩৩ টাকা ২০ পয়সা।গত শনিবার কোম্পানি ২০১০-১১ সালের জন্য ৫০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে।বর্তমানে পদ্মা অয়েল দুর্বল মৌলভিত্তির জেড ক্যাটাগরিভুক্ত শেয়ার। তাই নিয়ম অনুযায়ী, কোম্পানিটির শেয়ার লেনদেনে বিনিয়োগকারীরা কোনো ধরনের ঋণসুবিধা পাবেন না।