দিন শেষে বেড়েছে সূচক ও লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি সূচকও বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১১৪ পয়েন্ট বেড়ে ৫,২১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম নয় মিনিটে সূচক বেড়ে যায় ৬৮ পয়েন্ট। আধা ঘণ্টায় বাড়ে ৮৬ পয়েন্ট এবং মাঝখানে সূচক বাড়ার হার একটু কমে গেলেও দুপুর একটার দিকে সূচক বাড়ে ১০৮ পয়েন্ট।আজ লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ২২০টির দাম, কমেছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৯২৯ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: গ্রামীণফোন, তিতাস গ্যাস, বেক্সিমকো, আফতাব অটোমোবাইলস, যমুনা অয়েল, এমআই সিমেন্ট, সামিট পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং মেঘনা পেট্রোলিয়াম।