দিন শেষে সামান্য বেড়েছে সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা কয়েকদিনের দরপতনের পর সপ্তাহের শেষ দিনে সূচকের সামান্য ঊর্ধ্বগতির মধ্যে শেষ হল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। দিনের শুরু ও শেষের কিছু সময়ে সূচকের এ ঊর্ধ্বগতি দেখা যায়। এছাড়া, মাঝে সারাদিন সূচকের নিম্নমুখী প্রবণতায় চলে লেনদেন। তবে আজ লেনদেনের পরিমাণ কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে মাত্র সাত পয়েন্ট বেড়ে ৪,২৯০ পয়েন্টে দাঁড়ায়।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে সাত পয়েন্ট বাড়ে। ১০ মিনিটে বাড়ে ১৯ পয়েন্ট। আধা ঘণ্টায় ২০ পয়েন্ট বাড়ে। এরপর থেকে সূচক নিম্নমুখী হয়ে এক ঘণ্টায় কমে ২০ পয়েন্ট। বেলা ১২টায় কমে ৪৮ পয়েন্ট। কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে দুই ঘণ্টায় কমে ২৬ পয়েন্ট। বেলা দুইটায় সূচক কমে ২৪ পয়েন্ট। বেলা সোয়া দুইটা থেকে সূচক আবারো ঊর্ধ্বগতি প্রবণতা দেখায় এবং এ অবস্থায় শেষ হয় সপ্তাহের লেনদেন। আজ লেনদেন হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বাড়ে ১৮৪টির দাম, কমে ৬৪টি আর অপরিবর্তিত ছিল ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১৫৫ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়। যা গতকালের চেয়ে প্রায় চার কোটি টাকা কম। দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, গ্রামীণফোন, সোশ্যাল ইসলামী ব্যাংক লি., ন্যাশনাল ব্যাংক লি., মেঘনা পেট্রোলিয়াম, লাফার্জ সুরমা সিমেন্ট, লংকাবাংলা ফিন্যান্স, কেয়া কসমেটিকস এবং বেক্সিমকো।