দিন শেষে সূচক কমেছে ১০৮ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে কমেছে সূচক ও লেনদেনের পরিমাণ। পাশাপাশি লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গত কালের চেয়ে ১০৮ পয়েন্ট কমে ৫,২৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক বাড়ে ২৯ পয়েন্ট। একটু কমে ১৬ মিনিটে বাড়ে নয় পয়েন্ট। আধা ঘণ্টায় সূচক বাড়ার হার ছিল ৩৩ পয়েন্ট। পৌনে ১২টার দিকে আজ সূচক বাড়ার হার সর্বোচ্চ ৪৯ পয়েন্ট ছিল। দুপুর একটায় সূচক নিম্নমুখী হয়ে কমে যায় সাত পয়েন্ট। এভাবে ওঠানামা করতে করতে পৌনে একটার পর থেকে দিনের শেষ পর্যন্ত সূচক নিম্নমুখী প্রবণতা দেখাতে থাকে।আজ লেনদেন হওয়া ২৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে মাত্র ৪৪টির দাম, কমেছে ২০৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৭৫৫ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: গ্রামীণফোন, লঙ্কাবাংলা ফিন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, জিপিএইচ ইস্পাত, যমুনা অয়েল, বেক্সিমকো, আরএন স্পিনিং মিলস এবং এমআই সিমেন্ট।