দিন শেষে সূচক বেড়েছে ১৭৩ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে। দিন শেষে লেনদেন হওয়া প্রায় সব কটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি সূচকও বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিন শেষে আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গত দিনের চেয়ে ১৭৩ পয়েন্ট বেড়ে ৪,৫২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সকালে শুরু থেকেই ডিএসইতে সূচক ছিল ঊর্ধ্বমুখী। ১০ মিনিটে সূচক বাড়ে ১৯ পয়েন্ট। ২০ মিনিটে বাড়ে ৪৯ পয়েন্ট। আধা ঘণ্টা শেষে সূচক বৃদ্ধির হার দাঁড়িয়েছিল ৬২ পয়েন্ট। সোয়া ১২ টার দিকে সূচক বাড়ে ১০৮ পয়েন্ট। দুই ঘণ্টা শেষে সূচক বাড়ে ১৩১ পয়েন্ট।এই স্টক এক্সচেঞ্জে আজ মোট ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৯টিরই দাম বেড়েছে, কমেছে মাত্র আটটির আর অপরিবর্তিত রয়েছে দুইটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই সময় পর্যন্ত ডিএসইতে মোট ৩১৬ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: সামিট পাওয়ার, বেক্সিমকো, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ারওয়েজ, তিতাস গ্যাস, বেক্সিমকো ফার্মা, এমআই সিমেন্ট, কেয়া কসমেটিকস, যমুনা অয়েল, আরএন স্পিনিং মিলস।