দিনভর ওঠানামা, শেষে উর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও শেষ হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। দিন শেষে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি সূচকও বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গত কালের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে ৫,০৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এতে করে গতকাল নিম্নমুখী থাকার পর আজ আবার ঊর্ধ্বমুখী হল সূচক। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হলেও ২৫ মিনিটে গতকালের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে যায়। পরে আধা ঘণ্টায় সূচক নিম্নমুখী হয়ে কমে যায় দুই পয়েন্ট। দুপুর ১২টা ১০ মিনিটে সূচক কমে ২৬ পয়েন্ট। ১২টা ৪০ মিনিটে আবার সূচক বাড়ে ১৯ পয়েন্ট। বেলা একটায় আবার কমে যায় তিন পয়েন্ট। বেলা ২টা ৪৫ মিনিটের সময় আজ সূচক বাড়ার হার সর্বোচ্চ ৮০ পয়েন্ট ছিল। আজ লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৭৬টির দাম, কমেছে ৬৪টির আর অপরিবর্তিত আছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৩৪৮ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— লঙ্কাবাংলা ফিন্যান্স, সিটি ব্যাংক, ইউসিবিএল, বেক্সিমকো, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, পদ্মা অয়েল, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স. সার্ভিসেস, বেক্সিমকো ফার্মা এবং গ্রামীণফোন।