দিনভর ওঠানামা, শেষে ঊর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। আজ লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে সূচকও। তবে কমেছে লেনদেন। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে ৪,৭৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে যায়। ১৫ মিনিটে বাড়ে ৩৫ পয়েন্ট। সেখান থেকে কমে গিয়ে আধা ঘণ্টায় বাড়ে মাত্র দুই পয়েন্ট। এরপর ওঠানামা করতে করতে বেলা একটায় সূচক বাড়ে মাত্র চার পয়েন্ট। আজ দুপুর ১২টায় সূচক নিম্নমুখী হয়ে সর্বনিম্ন ১৩ পয়েন্ট কমেছিল। আর বেলা তিনটায় সূচক সর্বোচ্চ ৪৫ পয়েন্ট পর্যন্ত বেড়েছিল।আজ লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৯৩টির দাম, কমেছে ৪২টির আর অপরিবর্তিত আছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে দুই কোটি টাকা কম।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, লঙ্কাবাংলা ফিন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স, যমুনা অয়েল, বেক্সিমকো, ইউসিবিএল এবং আফতাব অটোমোবাইলস।