দিনশেষে সূচক বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারাদিন সাধারণ সূচকের উত্থান-পতন থাকলেও সূচক বৃদ্ধির মধ্য দিয়ে শেষ হয়েছে সোমবার শেয়ারবাজারের লেনদেন। দেশের শীর্ষ পুঁজিবাজার ডিএসইতে সোমবার দিনশেষে সাধারণ সূচক ১১.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৯৪৭ পয়েন্টে। পুরো দিনে ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৮ কোটি টাকার।ডিএসইতে আজ মোট ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই ( ১৫০টি)। কমেছে ৯১টির, অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো- সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, গোল্ডেন হারভেস্ট কোম্পানি লিমিটেড এবং ইউনাইটেড এয়ারওয়েজ।