দিনাজপুর চেম্বারে প্রশাসক নিয়োগের দাবি ব্যবসায়ীদের
ভুয়া ভোটার বাতিল করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য দিনাজপুর চেম্বারে একজন নিরপেক্ষ রিসিভার বা প্রশাসক নিয়োগের দাবি করেছেন ব্যবসায়ীরা।ব্যবসায়ীরা গতকাল সোমবার জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদের কাছে দেওয়া এক স্মারকলিপিতে ওই দাবি জানান। তাঁরা মৌখিকভাবে চেম্বারের বর্তমান সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলেন।জেলা প্রশাসক ব্যবসায়ীদের অভিযোগ ও দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলার আশ্বাস দেন।স্মারকলিপি দেওয়ার সময় চেম্বারের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, সাবেক ঊর্ধ্বতন সহসভাপতি মো. মোসাদ্দেক হোসেন, সহসভাপতি মো. আনোয়ারুল ইসলাম, বর্তমান ঊর্ধ্বতন সহসভাপতি আবু বকর সিদ্দিক, সদস্য এম এ কুদ্দুছ, সিদ্দিক গজনবী, মোসাদ্দেক হোসেন চৌধুরী, মানবেন্দ্র দাস, মো. সাদেকুল ইসলামসহ শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।