দিনাজপুর চেম্বারের এজিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৪৫তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। শহরের বালুবাড়ি এলাকার একটি কমিউনিটি সেন্টারে গতকাল শনিবার অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি মোছাদ্দেক হুসেন। তিনি সংগঠনের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন। এতে বক্তব্য দেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বর্তমান সহসভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ। সভায় চেম্বারের সদস্য ছাড়াও জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দিনাজপুর অফিস