দিনাজপুর চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত
দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে দুটি প্যানেলের একটি থেকে ১৫ জন ও অন্যটির ছয়জন নির্বাচিত হন।নির্বাচনে মো. রফিকুল ইসলাম-মোসাদ্দেক হোসেনের নেতৃত্বাধীন প্যানেলে তাঁরা দুজনসহ আরও ১৩ জন নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন: রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, সুজা উর রব চৌধুরী, মো. আনোয়ারুল ইসলাম, সারোয়ার আশফাক আহমেদ, গোলাম হামিদুর রহমান, মোসাদ্দেক হোসেন চৌধুরী, আবু বক্কর সিদ্দিক, মানবেন্দ্রনাথ দাস, সৈয়দ সাগির হোসেন, রাহবার কবির, মোস্তফা কামাল, মো. হাশিম উদ্দিন ও কাফিলওয়ারা মাসুদ।অন্য প্যানেলের নেতৃত্বে ছিলেন ভূমি প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মির্জা আশফাক হোসেন ও নুরুল মঈন। এই প্যানেল থেকে মির্জা আশফাকসহ নির্বাচিত ব্যক্তিরা হলেন: মো. রফিকুল ইসলাম, সহিদুর রহমান পাটোয়ারী, মো. মোকাররম হোসেন, মো. রেজাউল করিম ও মো. জাকারিয়া। দিনাজপুর চেম্বারের প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবদুল মালেক জানান, মোট এক হাজার ৯১৫ জন ভোটারের মধ্যে এক হাজার ৭৫৯ জন ভোট দেন।