দিনাজপুর চেম্বারের বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ৪৬তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব নেয়। সভায় চেম্বারের বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. মোসাদ্দেক হুসেন সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আনোয়ারুল ইসলাম, নির্বাহী সদস্য রাহবার কবির, চেম্বারের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম এবং সদস্য জহির শাহ্, রাজিউর রহমান, আবদুল আজিজ, শাহিন হোসেন, মো. আখতারুজ্জামান প্রমুখ। বিদায়ী সভাপতি চেম্বারের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন চেম্বারের সিনিয়র সচিব প্রশান্ত কর্মকার।