দিনাজপুরে এনসিসি ব্যাংকের ৮৫তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের মুন্সিপাড়া এলাকায় এনসিসি ব্যাংকের ৮৫তম শাখা ও স্কুল ব্যাংকিং সেবার উদ্বোধন করা হয়েছে। শাখাটিতে প্রথম দিন থেকেই অনলাইন সুবিধা রয়েছে।ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে গত রোববার এ শাখা ও সেবা-কার্যক্রমের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার।অনুষ্ঠানে প্রবীণ ব্যাংকার এ টি এম আফসার, এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ কে মোহাম্মদ সিদ্দিক, মহব্বত খান ও টি এম ফারুক চৌধুরীসহ ঊর্ধ্বতন নির্বাহী, স্থানীয় চেম্বার নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।