প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে স্মার্টফোন ওকাপিয়া মোবাইলের বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার শহরের মুন্সিপাড়ার লুৎফুননেসা টাওয়ারে এই কার্যক্রমের উদ্বোধন করেন ওকাপিয়া মোবাইলের করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান মো. তারেক কাওসার ও ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের সুপার এজেন্ট মো. আবদুল মোতালেব। এ সময় দিনাজপুরের পরিবেশক স্কাইটেলের স্বত্বাধিকারী মো. খুরশিদ আলম, ওকাপিয়া মোবাইল ফোনের কর্মকর্তা রাকান আহমেদ রাতিন ও মো. সোহেল রানা উপস্থিত ছিলেন। দিনাজপুর অফিস