দিনাজপুরে কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ মেলা শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে চার দিনব্যাপী কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মেলা শুরু হয়েছে। ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান এ মেলার উদ্বোধন করেছেন।জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার মো. জসীম উদ্দিন আহমেদ, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিকান্দার আলী, জেলা পশুসম্পদ কর্মকর্তা মো. আবদুল আউয়াল, মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন।মেলায় ৫০টি স্টলে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের নানা কর্মকাণ্ডের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে।