দিনাজপুরে নিটলের ট্রাক ও ট্রাক্টর মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে নিটল মোটরসের দুই দিনব্যাপী এসকর্ট পাওয়ার ট্রাক ও ট্রাক্টর মেলা শুরু হয়েছে।
নিটল মোটরসের ব্যবস্থাপনা পরিচালক আবদুস মুসাব্বির আহম্মেদ গত বুধবার সন্ধ্যায় শহরের মির্জাপুর টার্মিনাল এলাকায় এই মেলার উদ্বোধন করেন। এর আগে তিনি কোম্পানির একটি শোরুমও উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের নিটল গ্রুপের পরিবেশক চৌধুরী ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু তাহের।
এতে বক্তব্য দেন নিটল মোটরসের চিফ বিজনেস অফিসার খান নজরুল ইসলাম, ভারতের এসকর্ট এগ্রো মেশিনারিজের বাংলাদেশ প্রতিনিধি করণ শর্ম্মা, দিনাজপুর চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।