দিনাজপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের গনেশতলায় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৫৭তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুখতার হোসেন প্রধান অতিথি হিসেবে সম্প্রতি শাখার উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধান মো. নাজিম উদ্দৌলা। এ সময় ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মুখতার হোসেন বলেন, শাহজালাল ইসলামী ব্যাংক আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে বিশেষ ভূমিকা পালন করে চলেছে। মুখতার হোসেন ব্যাংকের জনপ্রিয় আমানত এবং বিনিয়োগ প্রকল্পগুলোর একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, দিনাজপুর শাখার মাধ্যমে দৈনন্দিন ব্যাংকিংসহ সম্ভাবনাময় সব খাতে বিনিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি।