দিনাজপুরে সাত দিনের এসএমই পণ্যমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএমই ফাউন্ডেশনের আয়োজনে দিনাজপুর বড় ময়দানে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা শুরু হয়েছে।
এতে ঢাকা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান ৫০টি স্টলে তাদের পণ্যসামগ্রী প্রদর্শন করছে।
স্থানীয় জেলা প্রশাসক মীর খায়রুল আলম গতকাল রোববার মেলাটির উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক আবু মঞ্জুর সাইফ ও আবদুস সালাম সর্দার।
অনুষ্ঠােন অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, কিউভিসি-বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম শামসুজ্জামান, বিসিক দিনাজপুরের উপমহাব্যবস্থাপক মো. হাসনাত হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম ও মহিলা চেম্বারের নেত্রী জান্নাতুস সাফা শাহিনুর।
মীর খায়রুল আলম দেশে উৎপাদিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্য বিশ্ববাজারে নিয়ে যাওয়ার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
মেলা উদ্বোধনের আগে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় পুলিশ সুপার মো. হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।