দিনাজপুরে সোনালী ব্যাংকের সম্মেলন
সোনালী ব্যাংকের বৃহত্তর দিনাজপুর আঞ্চলের প্রিন্সিপাল অফিস, করপোরেট শাখা ও শাখা প্রধানদের এক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।দিনাজপুরের বাঁশের হাটে ব্র্যাক ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারে আয়োজিত এই সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, ব্যাংকের রংপুর অফিসের মহাব্যবস্থাপক আ ফ ম আলী আসগরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী অফিসের মহাব্যবস্থাপক হাসান ইকবাল। এতে ব্যাংকের অঞ্চলভিত্তিক ব্যবসায়িক অবস্থা ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন ঠাকুরগাঁও প্রিন্সিপাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক মো. আল মামুন মুনসুর আলম ও দিনাজপুর প্রিন্সিপাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (ইনচার্জ) মো. হুমায়ুন কবীর।সম্মেলনে অন্যান্যের মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আলম, দিনাজপুর করপোরেট শাখার মোজাম্মেল হক ও প্রিন্সিপাল অফিসের সিনিয়র অফিসার মোস্তাফিজুর রহমান। এ ছাড়া সম্মেলনে ব্যাংকের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের ৫৩টি শাখার প্রধানেরাসহ প্রিন্সিপাল অফিস ও করপোরেট শাখা প্রধানেরা যোগ দেন।