দিনাজপুরের আলুচাষিদের কোটি টাকার ঋণ দিল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক লিমিটেড দিনাজপুরে ৭০ জন কৃষককে আলু চাষের জন্য এক কোটি টাকার ঋণ দিয়েছে।ব্যাংকের দিনাজপুর শাখায় গতকাল সোমবার চাষিদের হাতে আনুষ্ঠানিকভাবে ঋণের টাকা তুলে দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আই বি চৌধুরী।ব্যাংকের দিনাজপুর শাখার ব্যবস্থাপক মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ক্ষুদ্র ও কৃষিঋণ বিভাগ) মো. শওকত হোসেন, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইমদাদ হোসেন এবং এসএভিপি ও রংপুর শাখার ব্যবস্থাপক মো. ইব্রার।অনুষ্ঠানে ঋণগ্রহীতা কৃষকদের মধ্যে বক্তব্য দেন বোচাগঞ্জ উপজেলার মো. সাজেদুল পারভেজ, সদর উপজেলার ইসমাইল হোসেন, মো. আবুল কাশেম, হাফিজুল ইসলাম প্রমুখ।আই বি চৌধুরী কৃষকদের উদ্দেশে বলেন, যে উদ্দেশ্যে এই ঋণ দেওয়া হয়েছে, তা যথাযথভাবে খাটিয়ে যথাসময়ে ফেরত দিলে প্রাইম ব্যাংক ভবিষ্যতে শত শত কোটি টাকার কৃষিঋণ বিতরণ করবে। তিনি আগামী বছর দিনাজপুরে কমপক্ষে সাত হাজার কৃষকের মধ্যে কৃষিঋণ বিতরণের আশ্বাস দেন।